প্রতি বছর ৩১ ডিসেম্বর কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস থেকে নেত্রকোনার সুসং দুর্গাপুরে সাত দিনব্যাপী ‘মণি সিংহ মেলা’ (মণি মেলা) অনুষ্ঠিত হয়। মেলার আয়োজক ‘মণি সিংহ মেলা উদযাপন কমিটি’।
মেলা বসে টংক শহীদ স্মৃতিস্তম্ভ ও কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মণি সিংহের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মেলার উদ্বোধন হয়। এরপর থাকে শোভাযাত্রা, তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।
হাজং ও গারোসহ এলাকার সর্বস্তরের মানুষ মেলায় অংশ নেন। থাকে নানা পণ্যের দোকান এবং বিনামূল্যে চক্ষু শিবির।
মণি মেলার ছবি · ভিডিও · পোস্টার
মেলার সূচি (২০২২–২০২৩)
