মুক্তিযুদ্ধে মণি সিংহ (১৯৭১)

মুক্তিযুদ্ধে মণি সিংহ (১৯৭১)

মুক্তিযুদ্ধ শুরুর সময় কমরেড মণি সিংহ রাজশাহী কারাগারে বন্দি ছিলেন। ১৯৭১ সালের ৭ এপ্রিল বন্দিরা কারাগার ভেঙে তাঁকে মুক্ত করেন।

১৯৭০ সালের নির্বাচনের পরই তিনি বুঝেছিলেন, পাকিস্তানের শাসকগোষ্ঠী নির্বাচনের রায় মেনে নেবে না; দেশ স্বাধীনতাসংগ্রামের দিকেই এগোবে। তিনি আওয়ামী লীগসহ সব স্বাধীনতাকামী শক্তির বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে দাঁড়ান।

মুক্তিযুদ্ধের সময় তিনি সমাজতান্ত্রিক দেশগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন আদায়ে কাজ করেন এবং ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী গঠনে ভূমিকা রাখেন। এর মাধ্যমে এসব সংগঠনের প্রায় পাঁচ হাজার সদস্য মুক্তিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ পান। মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদে তিনি কমিউনিস্ট পার্টির প্রতিনিধিত্ব করেন।

মুক্তিযোদ্ধা সনদ

কমরেড মণি সিংহ ও কমরেড অনিমা সিংহের মুক্তিযুদ্ধের সনদ।